1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুমকিতে পিকাপের চাপায় নিহত-১ জন। অ্যালবাট্রস স্কুল এন্ড কলেজে শিক্ষক মোঃ রাসেল আহমদ জনির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ​বর্ণিল আয়োজনে প্রাণোচ্ছ্বল নববর্ষ: উৎসবে মাতল বাঙালি জলঢাকায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে তুলার গুদামে আগুন হঠাৎ উধাও ভাইরাল তাজুর ফেসবুক পেজ, হতাশ ভক্তরা সাভারের আশুলিয়ার জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্পের যাত্রা শুরু, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব গাজীপুরে তাকওয়া মিনিবাস ও ট্রাকর সংঘর্ষে নিহত ২, আহত ১৫ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুন, পাঁচ মরদেহ উদ্ধার রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী কালিয়াকৈর অটোরিক্সায় চাপা পড়ে ১ শিশু নিহত

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার কমিটির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহীন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জে সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সহযোগিতা জোরদারের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির তালিকা জেলা প্রশাসকের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ–মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ২৮
ডিসেম্বর ২০২৫ইং তারিখ রবিবার সকাল ১০ টার সময় নবাগত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন (সাংবাদিক), সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এলএল.বি এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা,র নিকট আনুষ্ঠানিকভাবে কমিটির তালিকা হস্তান্তর করেন।
এ সময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মম খাইরুল কবির রফিকের নির্দেশে, নবাগত জেলা কমটির পক্ষ হইতে কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আহাজার হোসেন ( সাংবাদিক), সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল হোসেন এল.এল.বি, যুগ্ম সাধারণ সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম অবঃ প্রাপ্ত সেনা সদস্যসহ, মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের উপস্থিতিতে জেলা প্রশাসকের নিকট কমিটির তালিকা হস্তান্তর করেন। এছাড়া মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের নিরাপত্তা ও আইনি সহযোগিতা চাওয়া হলে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সাংবাদিকদের সর্বোচ্চ আইনি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
নবাগত জেলা কমিটিতে আর ও রয়েছেন— সাংবাদিক তানজিলা, সাংবাদিক ছাবিনা দিলরুবা এম এস এস( রাষ্ট্রবিজ্ঞান), সাংবাদিক মাসুদ চৌধুরী সাঈদ, সাংবাদিক সবুজ আহমেদ, সাংবাদিক মিজানুর রহমান (মিন্টু), সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন টিটু, সাংবাদিক মোহাম্মদ শাহিন মিয়া, সাংবাদিক মোঃ আলী আজম মানিক, সাংবাদিক মোঃ হাফিজুল হোসেন বাদল, সাংবাদিক মোঃ মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
সাংবাদিক আবুল হোসেন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট