1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ৮০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

 

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর মোহনপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ সাকিবুল হাসান লিটন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মোহনপুর থানার এসআই মো. ইয়ামিন আলী ও এএসআই মো. রিপন হোসাইন এর নেতৃত্বে উপজেলার বাকশিমইল ইউনিয়নের বরইকুড়ি রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোহনপুর থানায় দায়ের করা এজাহারে এসআই ইয়ামিন আলী উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা বরইকুড়ি গ্রামের চা দোকানের পাশে অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। আটকের পর আসামি নিজের নাম-পরিচয় প্রকাশ করেন সাকিবুল ইসলাম ওরফে লিটন (৩০)।
সে মোহনপুর উপজেলা সদর মোহনপুর বিলপাড়া এলাকার মৃত মনিরুল ইসলাম ওরফে মন্টুর ছেলে।

তল্লাশি করে তার জিন্স প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি বর্তমানে মোহনপুর থানা হেফাজতে রয়েছেন।

মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে, যেই হোক—কেউ ছাড় পাবে না।”

স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাকিবুল হাসান লিটন মোহনপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় ছিলেন। মাদকসহ তার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট