1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে দুমকিতে দিনভর কোরআন পাঠ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩৭০ বার পড়া হয়েছে

দুমকী( পটুয়াখালী) প্রতিনিধি:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দিনভর কোরআনখানি ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।পটুয়াখালী-১ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস নসিব কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।দোয়া ও কোরআনখানি অনুষ্ঠিত হয় দুমকি উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে লেবুখালী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসায়। এর মধ্যে রয়েছে লেবুখালী বায়তুল আমান হাফেজী মাদ্রাসা, লেবুখালী সুফিয়া খাতুন মহিলা হাফেজী মাদ্রাসা এবং লেবুখালী দারুল কোরআন হাফেজী মাদ্রাসা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, মো. ফোরকান হাওলাদার, মো কবির শরিফ মো : সুমন শরিফ আলিউল হাওলাদার, সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট