1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

যশোরে জামায়াতের ফরিদসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

যশোরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধাক্কা খেলেন জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তার মনোনয়নপত্র বাতিলসহ যশোরের দুই সংসদীয় আসনে মোট ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান এই সিদ্ধান্ত দেন।

 

জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাইয়ে যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে ব্যাংক ঋণ বা ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতায় জামায়াত মনোনীত ডা. মোসলেহ উদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল হয়। একই আসনে বিএনপির দুই প্রার্থী দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়ায় এবং এক স্বতন্ত্র প্রার্থীর ভোটার তথ্যের ত্রুটির কারণে মনোনয়ন বাতিল করা হয়।

 

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির এক প্রার্থী দলীয় মনোনয়নপত্র না দেওয়ায় এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন এক শতাংশ ভোটারের স্বাক্ষর ত্রুটির কারণে বাতিল হয়েছে। এ ছাড়া দুই আসনে মোট চার প্রার্থীর মনোনয়নপত্রে তথ্য ঘাটতি থাকায় সিদ্ধান্ত স্থগিত রেখে হালনাগাদের সময় দেওয়া হয়েছে।

 

রিটার্নিং কর্মকর্তা জানান, বাতিল হওয়া প্রার্থীরা বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। যাচাই-বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারির মধ্যে জেলার ছয়টি আসনে সম্পন্ন হবে।

 

মনোনয়ন বাতিলের বিষয়ে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, তার ক্রেডিট কার্ড সংক্রান্ত সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে এবং আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাবেন বলে তিনি আশাবাদী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট