1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

রাণীশংকৈলে এলজিইডির রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাস্তা পাকা করণে নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

উপজেলার হোসনেগাঁও ইউনিয়নের উত্তরগাঁও থেকে হোসেনগাঁও পর্যন্ত বৃহত্তর দিনাজপুর প্রকল্পের আওতায় মেসার্স জাসমির কনটাক্টশন ঠাকুরগাঁওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৭ লক্ষ টাকা ব্যায়ে ১ কিলোমিটার রাস্তা পাকা করণের কাজ পায়। যা ২৫ জুলাই হতে ২৬ সালের জুলাই পর্যন্ত শেষ হওয়ার কথা।

কিন্তু সংশ্লিষ্ঠ ঠিকাদারী প্রতিষ্ঠান নিজে লভ্যাংশ রেখে স্থানীয় শাহাবুদ্দিন মাষ্ঠার ও রফিকুল ইসলাম (ইউএনও অফিসের সাবেক প্রশাসনিক কর্মকর্তা) এর কাছে কাজটি বিক্রি করে দেয়। সে মোতাবেক রফিকুল ও শাহাবুদ্দিন কাজ শুরু করে। একদিকে যেমন মুল ঠিকাদারী প্রতিষ্ঠানকে লাভ দিতে হয়েছে তারপর আবার কাজ করে নিজেদেরকে মুনাফা অর্জন করতে হবে। এজন্যই মুলত রাস্তার কাজটি নিম্নমানের সামগ্রী দিয়ে করতে হচ্ছে তাদের। নিম্নমানের ইট ও মাটিমিশ্রিত বালু ও রেজিংয়ে নিম্নমানের ৩ নং ইট মাঝে মধ্যে দেওয়ায় কাজটি গত ২৬ডিসেম্বর বন্ধ করে দিয়েছে এলাকাবাসি। এপ্রসঙ্গে সহকারি শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, কাজটি ৩নংও ২নং ইটদিয়ে করায় আমরা বন্ধ করে দিয়েছি। ভাল ইট দিয়ে কাজ না করলে রাস্তাটি টেকসই হবেনা।

এবিষয়ে সাহাবুদ্দিন মাষ্টার বলেন, বিএনপি’র সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, রফিকুল ইসলামসহ কাজটি করছি। স্থানীয় লোকজনের কারণে কাজটি সাময়িক বন্ধ আছে, নতুন ইট থেকে বের হলে আবার কাজটি শুরু করা হবে।এব্যাপারে উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান বলেন,হোসেনগাঁওয়ে ১কিঃমিঃ রাস্তার কাজ চলছে,ইটের মান খারাপ হওয়ায় আবাদত বন্ধ আছে,ঠিকাদারকে বাইরে থেকে ভাল ইট নিয়ে আসতে বলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট