1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

আশুলিয়ায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইল মডেল টাউনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

আজ ২ জানুয়ারি শুক্রবার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ছাত্রদলের কার্যালয়ে ৭নং ওয়ার্ডে ছাত্রদলের দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোঃ সানোয়ার হোসাইন,বিশেষ অতিথি ঢাকা উত্তরের ছাত্রদলের সহ সভাপতি মোঃ রহমান হোসাইন রকি।

দোয়া মাহফিলের আগে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে প্রধান অতিথি আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি মোঃ সানোয়ার হোসাইন বলেন, “আজ কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। দেশমাতা বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের কাছে প্রিয় নেত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, মহাকালের সমাপ্তি হলেও মহাকাব্যের যাত্রা শুরু হয়ে গেছে, যা আজীবন চলতে থাকবে। আমরা এমন একজন মাকে হারিয়েছি, যিনি দেশের মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন।” দেশের স্বার্থে তার একনিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “মানুষের হৃদয়ে তার স্থান কতটা গভীর ছিল, তার প্রমাণ তার জানাজায় জনস্রোত।

স্মৃতিচারণ শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ আলমাস হোসাইন আলাল,আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স,আশুলিয়া থানা কৃষকদল নেতা মোঃ মোস্তাকিন, ধামসোনা ইউনিয়নের কৃষক দলের নেতা মোঃ ইনছান আলী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট