1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

রাজশাহীতে বেগম জিয়ার মৃত্যুতে ড্যাবের শোক র‍্যালি ও সভা

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

 

মশিউর রহমান, রাজশাহী ব্যুরো:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাজশাহীতে শোক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজশাহী জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​সকালে রামেক ক্যাম্পাস থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে রাজশাহী মেডিকেল কলেজ ও জেলার চিকিৎসক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রামেক ও বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্রদল নেতা এবং এম-ট্যাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​র‍্যালি শেষে রাজশাহী মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. মোহাম্মদ ওয়াসিম হোসেন।

সভা সঞ্চালনা করেন রাজশাহী জেলা ড্যাব ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ সাবু।

​অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর সূচনা বক্তব্য দেন ডা. ফারহান ইমতিয়াজ। এরপর বেগম জিয়ার রাজনৈতিক জীবন নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মোহাম্মদ মোফাখখারুল ইসলাম।

​আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও পারিবারিক জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য দেন:​ ডা. গোলাম কিবরিয়া ডন, প্রেসিডেন্ট, এসওএসবি রাজশাহী।অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম, অধ্যক্ষ, রাজশাহী মেডিকেল কলেজ।​ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান সরকার বাবলু, প্রধান, সার্জারি বিভাগ। ডা. আজিজুল হক আজাদ, সভাপতি, শিক্ষক সমিতি।

​এছাড়াও বক্তব্য দেন ডা. টি এ বেলাল, ডা. লতিফুর রহমান অপু, ডা. রানা মাহফুজুল হক, অধ্যাপক ডা. আখতারুল ইসলাম, ডা. খন্দকার গোলাম কবির, ডা. হুমায়ূন কবির মাসুদ, ডা. আবুল হাসানাত ডাবলু, ডা. শেখ শামীম, ডা. আব্দুল্লাহ আল মুকিত, ডা. মাহবুবুল হক জনি, ডা. সুমন রেজা, ডা. মনোয়ারা বেগম ও ডা. আশফাক হোসেন সুইট।

​ছাত্র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন ডা. রিমন আলী (সেক্রেটারি, রামেক ছাত্রদল), সাহারিনা (প্রেসিডেন্ট, ডিবেট ক্লাব), ডা. সৌরভ (আহ্বায়ক, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ ছাত্রদল), ডা. সামস শাহরিয়ার (সেক্রেটারি, বারিন্দ্ মেডিকেল কলেজ ছাত্রদল) এবং এম-ট্যাবের সভাপতি মো. জহুরুল ইসলাম।

​সভার শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ডা. মোহাম্মদ ওয়াসিম হোসেন।

বক্তারা বেগম খালেদা জিয়াকে ‘আপোসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট