1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

সাভারে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, চোখ উপড়ে লিঙ্গ কর্তন

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

সাভারের আমিনবাজারে এক ব্যবসায়ীকে অত্যন্ত পৈশাচিক কায়দায় চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিহতের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত দেলোয়ার হোসেন (৫০) ওই এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি মূলত বিভিন্ন পাইকারি আড়ত থেকে জুতা কিনে এনে স্থানীয় বিভিন্ন দোকানে সরবরাহ ও বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকায় নিজ ঘরে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে একা পেয়ে দুর্বৃত্তরা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটায়। বিকেলের দিকে ঘরের ভেতর তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির হোসেন বলেন, দেলোয়ারের দুই চোখ উপড়ে ও গোপনাঙ্গ কেটে হত্যা করা হয়েছে। তিনি ওই বাসায় একা বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে যেকোনো সময় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট