1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মোঃ নূরেআলম রায়হান : কেরানীগঞ্জ ( ঢাকা)

 

কেরানীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের ঝাউচর এলাকায় মন্নাফ বেপারী জামে মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শাক্তা ইউনিয়ন পরিষদের সাবেক স্বতন্ত্র প্রার্থী জনতার চেয়ারম্যান সজিব বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, কেরানীগঞ্জের উন্নয়নের ভিত্তি বেগম খালেদা জিয়ার হাত ধরেই শুরু হয়েছিল।

তিনি এ জনপদের মানুষের কথা সবসময় চিন্তা করেছেন। কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, কেরানীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, শাক্তা যুবদলের সভাপতি শাহাদাত হোসেনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

দোয়া মাহফিল শেষে স্থানীয় শীতার্ত মানুষের মাঝে জনতার চেয়ারম্যান সজিব বেপারির অর্থায়নে কম্বল বিতরণ করা হলে উপস্থিত সাধারণ মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট