1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

ঢাকা-১৯ আসনে বিএনপি’র প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবুর মনোনয়ন বৈধ ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

 

ঢাকা-১৯ ( সাভার–আশুলিয়) ) সংসদীয় আসনে বিএনপি’র প্রার্থী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তাঁর দাখিলকৃত মনোনয়নপত্র সকল আইনগত শর্ত পূরণ করায় তা বৈধ হিসেবে অনুমোদন দেওয়া হয়। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।

প্রার্থিতা বৈধ ঘোষণার পর ঢাকা-১৯ আসনের বিএনপি নেতাকর্মী ও স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা আশা প্রকাশ করেন, জনসম্পৃক্ততা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে বলিষ্ঠ ভূমিকার কারণে ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এই আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করবে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। জনগণের অধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সাভার -আশুলিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনী মাঠে কাজ করে যাবো।
উল্লেখ্য, ঢাকা-১৯ (সাভার–আশুলিয়া) আসনটি শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় জাতীয় রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট