1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

শাহ ফকির বাজার অন্তর্বর্তী কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও নিবার্চন বানচালের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও:

 

ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিরুদ্ধে নানা অপপ্রচার ও আসন্ন নির্বাচন বানচালের অভিযোগ উঠেছে। সমিতির কতিপয় সদস্য অন্তর্ঘাতমূলক এমনি কর্মকাণ্ডে লিপ্ত হয়।

নির্বাচনকালীন এ কমিটি সমিতির যাবতীয় হিসাব নিকাশ প্রকাশ্যে ঘোষণা করলেও সভাপতির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে । এতে নির্বাচনী পরিবেশ নাজুক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

 

৩রা জানুয়ারি শনিবার বিকেলে শাহ ফকির বাজারে স্থায়ী কার্যালয়ে এমন কথা জানিয়েছেন ব্যবস্থাপনা কমিটির অধিকাংশ সদস্য। এতে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোঃ নাঈমুল ইসলাম এমইউপি, সদস্য যথাক্রমে মোজাহের আহমদ, মাস্টার নুরুল আমিন, এম, জিয়াউল হক ও জয়নাল আবেদীন।

 

তারা জানায়, মেয়াদ উত্তীর্ণ নির্বাচিত কমিটির কাছ থেকে ২০২৫ সালের ২০ নভেম্বর ৭ সদস্য বিশিষ্ট এ অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি দায়িত্বভার গ্রহণ করে। কমিটির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের মার্চ মাসে। নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছর মেয়াদী নতুন কমিটি উপহার দেয়য়াই অন্তর্বর্তী কমিটির প্রধান কাজ। এ সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে।

 

কমিটির সদস্য সচিব জানান, নির্বাচনকালীন কমিটির সভাপতিকে কেন্দ্র করে মহল বিশেষ নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী কমিটি সদ্য বিদায়ী কমিটির কাছ থেকে যাবতীয় হিসাব নিকাশ গ্রহণ করে তা প্রকাশ্যে এনেছেন। সভাপতিকে কেন্দ্র করে এতসব বিতর্ক সৃষ্টি করা হলেও এক্ষেত্রে তার কোন বক্তব্য নেয়া হয়নি। কিংবা তাকে তাকে আত্ম পক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। একতরফা ও মনগড়া ভাবে কুৎসা রটানো হচ্ছে। অথচ জেলা সমবায় অফিসের কাছে বিবদমান উভয় পক্ষ আবেদন করলে জেলা সমবায় কর্মকর্তা উপজেলা সমবায় কর্মকর্তা দিদারকে সভাপতির এ দায়িত্বভার প্রদান করেন।

 

তাদের মতে, অন্তর্বর্তী কমিটি সমবায় সমিতির বিদ্যমান নীতিমালা অনুসারে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে । আগামী মার্চের প্রথম সপ্তাহে সম্ভাব্য এ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সদস্য সচিব আরো বলেন, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সমিতির বিশেষ সাধারণ সভায় নির্বাচনের তারিখ ও যাবতীয় হিসাব প্রকাশ্যে উপস্থাপন করা হয়েছিল। বাজারের আলম মার্কেটে ওই সভাটি অনুষ্ঠিত হয়। অভিযোগকারীদের একাংশ ঐ সভায় উপস্থিতও ছিলেন । মূল প্রতিবাদকারী উপস্থিত ছিলেন না।

নির্বাচনকালীন কমিটির উপস্থিত অন্যান্য সদস্যরা অভিযোগ করেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক কয়েকজন অহেতুক এ প্রপাগান্ডায় লিপ্ত হয়েছে। ২০২৪ সালেও এ সমিতির নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছিল।

সদস্যরা অভিযোগ করেন, নির্বাচন বানচালের চক্রান্ত এবং গঠিত অন্তর্বর্তী কমিটিকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই এ প্রচারণা চালানো হচ্ছে। গোটা সমিতি নয়, সমিতির একটি অংশ এ অপকর্মে লিপ্ত রয়েছে। ২০২৪ সালেও এ সমিতির নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছিল। নির্ধারিত সে নির্বাচন বানচাল করতেও এমন ষড়যন্ত্র করা হয়েছিল। এখন তারা আবারও মাঠে নেমেছে।

আমরা সমিতির বাই’ল অনুযায়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আগের নির্বাচন নিয়ে মামলাও হয়েছিল। তিন বছর আট মাস চলে গেলেও যথাসময়ে সমিতির নির্বাচন হয়নি। তখনো তারা গ্রুপিং সৃষ্টিতে ব্যস্ত ছিল। আগের কমিটিকে দায়ভার না দিয়ে তারা আমাদের উপর কেন এ অভিযোগ আনছে তা আমাদের বোধগম্য নয়। আমাদের মূল কাজ নির্বাচনের আয়োজন করা কারো পক্ষপাতিত্ব কিংবা অন্য কোন বিশেষ উদ্দেশ্যে আমরা দায়িত্ব গ্রহণ করিনি।

উপস্থিত সদস্য মোজাহের আহমদ জানান, এ বাজারের গোড়াপত্তন ও প্রতিষ্ঠা মূলত তাদেরই হাত ধরে হয়েছে।

 

উল্লেখ্য, বর্তমানে এ সমিতির সদস্য সংখ্যা ৫৩৯ জন। মোট ভোটার হচ্ছে ৩৫৭ জন। সর্বশেষ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল তিন শতাধিক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট