1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

জিয়া গবেষণা পরিষদের শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ার

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

জাকির হোসেন হাওলাদার,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি:

শহীদ জিয়া গবেষণা পরিষদের উদ্যোগে অদ্য ৩ জানুয়ারি সকাল ১১ টায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করা হয়। লন্ডন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি,বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস এর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ কবর জিয়ারতে অংশ নেন। এ সময় তারা কিছুক্ষন নীরবে দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা নিবেদন করেন এবং ফাতেহা পাঠ শেষে দোয়া মোনাজাতে অংশ নেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন মহিউদ্দিন হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মুকিত খান জুয়েল, অধ্যাপক মো: জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম গাউস আজিম ভূঁইয়া,ঢাকা মহানগর নেতা এড.মো:দেলোয়ার হোসেন, অধ্যাপক ড.ইকবাল হোসেন, মাসুদ রানা নান্টু,মো: কবিরুল ইসলাম, মো: আবির হোসেনসহ জিয়া গবেষণা পরিষদ, জাতীয়তাবাদী মতস্যজীবি দল, যুবদল ও ছাএদলের বিপুল সংখ্যক নেতা ও কর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট