1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

শেরপুরে ভারতীয় মাদক ও মোটরসাইকেল সহ গ্রেপ্তার-২

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ি সীমান্তে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল মদ ও মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে র‍্যাব -১৪।

রবিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে নালিতাবাড়ি সীমান্ত সড়ক বারোমারী মিশন বটতলা সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা গামী পাকা রাস্তায় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ, সম্চুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার সীমান্ত সড়কে ভারতীয় মদ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলায় সোয়াইবা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের পূর্ব পার্শ্বে নাকুগাঁও টু মধুটিলা সীমান্ত সড়কে অভিযান চালায় র‍্যাব -১৪। এই সময় ২ মাদক কারবারিসহ ৩৬৯ বোতল ভারতীয় মদ, একটি সুজকি ১৫০ সিসি মোটরসাইকেল ও ১টি চাইনিস কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের মূল্য ১৬ লাখ টাকা এবং মোটর সাইকেলের মূল্য আড়াই লাখ টাকা বলে জানানো হয়।

আসামিদের নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট