1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে মায়ানমারে পাচারকালে সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের জলসীমায় বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি সফল অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ মোট ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ “অপূর্ব বাংলা” সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, পরদিন ৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) মধ্যরাত ২টার দিকে একই এলাকায় কোস্ট গার্ড জাহাজটি আরেকটি অভিযান পরিচালনা করে। এসময় মায়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭ জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত সকল ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত মালামাল ও পাচার কাজে ব্যবহৃত বোটদ্বয়ের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা আরও বলেন, পাচার, চোরাচালান ও অবৈধ সীমান্ত কার্যক্রম রোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট