1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়া এলাকার ৮টি গরু ও বিপুল অস্ত্রসহ আন্তঃজেলা গরু ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেফতারকৃতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ফাইবুল মাহমুদ সিফাত (১৯), ৪ মামলার আসামি নোয়াখালীর সেনবাগ উপজেলার মোঃ বেলাল (৪২), এক মামলার আসামি মোঃ নুর নবী সুমন (২৫) ও গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম এলাকার মোঃ রাহাত রাজু (২৮) ।

 

পুলিশ জানায়, কুমিল্লার প্রান্তিক এলাকাসহ আশপাশের কয়েকটি জেলায় সম্প্রতি ধারাবাহিকভাবে গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে আসছিল। এসব ঘটনায় চুরি ও ডাকাতির কৌশল প্রায় একই হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি গুরুত্ব পায়।
চুরি ও ডাকাতির ঘটনা নিবারণের লক্ষ্যে কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।

এরই ধারাবাহিকতায়, চুরি ও ডাকাতির ঘটনাগুলোর তথ্য বিশ্লেষণ করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে। গত ৪ জানুয়ারি ভোররাত আনুমানিক সোয়া ৩টার দিকে সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অবস্থানকালে ডিবির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি আন্তঃজেলা অভ্যাসগত গরু ডাকাত চক্র চোরাইকৃত গাভী গরু বিক্রয়ের উদ্দেশ্যে পিকআপ গাড়িযোগে ফেনী থেকে ব্রাহ্মণপাড়ার দিকে রওনা দিয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, এমন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা অভ্যাসগত চোর ও ডাকাত চক্রের ৪ সদস্যকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে চক্রটির অন্যান্য সদস্যদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।
অভিযান চলাকালে বিভিন্ন জাতের ৮টি চোরাই গাভী গরু, চুরির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের পিকআপ ভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ডাকাত চক্রের সদস্যরা চান্দিনা ও লাকসাম থানা এলাকায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের পূর্ববর্তী অপরাধের রেকর্ড যাচাই করা হচ্ছে এবং চক্রের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন জাতের ৮টি গাভী গরু, একটি নীল-হলুদ রংয়ের পিকআপ গাড়ি, একটি দেশীয় তৈরি এলজি (বাটসহ দৈর্ঘ্য ১৯ ইঞ্চি), রাউন্ড বার বোর কার্তুজ গুলি, একটি কমলা রংয়ের লোহার কাটার (বাটসহ দৈর্ঘ্য ২৯.৫ ইঞ্চি), একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো হাসুয়া (বাটসহ দৈর্ঘ্য ২৩.৫ ইঞ্চি), একটি প্লাস্টিকের হাতলযুক্ত লোহার তৈরি কুড়াল (হাতলসহ দৈর্ঘ্য ২৪ ইঞ্চি), একটি লোহার রড (দৈর্ঘ্য ১৬ ইঞ্চি), একটি প্লাস্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি (বাটসহ দৈর্ঘ্য ১১.৫ ইঞ্চি), কমলা রংয়ের বক্সে থাকা ২ পিস রকেট প্যারাসুট ফ্লেয়ার (চুরি/ডাকাতির সময় সংকেত দেওয়ার কাজে ব্যবহৃত), একটি সাদা প্লাস্টিকের বস্তা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট