1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

খালেদা জিয়ার স্মরণে পবিপ্রবিতে শোকসভা ও দোয়া মোনাজাত

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), জিয়া পরিষদ, ছাত্রদল ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মোনাজাত

অদ্য ৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইউট্যাব এর সাংগঠনিক সম্পাদক ড. এ বি এম সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ইউ ট্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর ডঃ মোঃ মামুন অর রশিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ও ইউট্যাব এর সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ল এন্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, জিয়া পরিষদের সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার। শোক সভায় দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।

শোক সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন এবং তার যোগ্য উত্তরসূরী জনাব তারেক রহমানের নেতৃত্বে শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট