1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

কক্সবাজারের মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১ ডাকাত আটক, ৯ জেলে উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২১৯ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:

 

কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ডের সফল অভিযানে এক ডাকাতকে আটক করা হয়েছে এবং ডাকাতের কবলে পড়া ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকাল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন বড়দিয়া সংলগ্ন প্যারাবনের চ্যানেলে “এফ বি আল্লাহর দান” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। এ সময় বোটে থাকা জেলেরা চরম আতঙ্কের মধ্যে পড়েন। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালীর একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে ডাকাতের কবলে পড়া ৯ জন জেলেকে নিরাপদে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ১ জন ডাকাতকে আটক করা হয়।

আটককৃত ডাকাত ও ডাকাতির কাজে ব্যবহৃত বোট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে ও নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট