1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত

দারুল ইকরা হিফজ মডেল মাদ্রাসা পরিদর্শনে বিশিষ্ট আলেম ও সমাজসেবকরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ—আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে হ্নীলা এলাকায় অবস্থিত আপনাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইকরা হিফজ মডেল মাদ্রাসা প্রতিদিনই নতুন নতুন কোরআনের পাখির আগমনে মুখরিত হয়ে উঠছে। দ্বীনি শিক্ষার এই আলোকিত প্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে।

সম্প্রতি মাদ্রাসাটি পরিদর্শনে আসেন লোহাগাড়া ওসমানাবাদ মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা জয়নাল আবেদীন সাহেব। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মাওলানা মোবারক সাহেব। এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং আমার মামাতো বোনের জামাই জনাব আতাউর রহমান সাহেব।

পরিদর্শনকালে সম্মানিত অতিথিবৃন্দ মাদ্রাসার সার্বিক পরিবেশ, শিক্ষাব্যবস্থা, আবাসন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের কোরআন শিক্ষার অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। তারা শিক্ষার্থীদের পাঠদান পদ্ধতি ও মাদ্রাসার ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

মাদ্রাসার সার্বিক ব্যবস্থাপনা ও লেখাপড়ার মান দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ করেন এবং কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আদর্শ হাফেজে কোরআন ও দ্বীনের খাদেম তৈরি হয়ে সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনের শেষে অতিথিবৃন্দ মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট