1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার

নওগাঁয় ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন সাপাহার কাঁচা বাজার সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় হিমেল বাতাস সেই সাথে ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের এই প্রকোপে গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। কনকনে হাঁড় কাঁপানো এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে নওগাঁর সাপাহার উপজেলার সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি ও সমিতির উপদেষ্টা। শুক্রবার ১০ জানুয়ারি বিকেল ৪টায় উপজেলা সদরে সমিতির নিজস্ব কার্যালয়ে প্রায় দুই শীর্তাত মানুষকে শীত নিবারণে শীতবস্ত্র হিসেবে গড়ম কাপড় কম্বল বিতরণ করা হয়। সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি এবং সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু’র ব্যক্তিগত অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির উপদেষ্টা আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী বেনু। এতে সভাপতিত্ব করেন সাপাহার কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ। এ সময় সমিতির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি রমজান আলী, কোষাধ্যক্ষ শাহিনুর ফিডার, সদস্য পরিতোষ ও সবুজ সাহাসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিতরণকালে বক্তারা বলেন, তীব্র শীতে গরিব ও অসহায় মানুষজন খুব কষ্টে দিনাতিপাত করছে। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সামর্থ্যবান ব্যক্তিদেরও এই শীতে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট