1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ফুলছড়িতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকাল ১১টায় উপজেলার গলাকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় ফুলছড়ি উপজেলার ৩নং উদাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শতাধিক দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল ও প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়। স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আনিসুর রহমান। তিনি বলেন,
“শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের উচিত এই দুর্দিনে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য নাগরিকরা। বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং তা নিয়মিতভাবে অব্যাহত থাকা প্রয়োজন।
শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চালু রাখার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট