1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

হোয়াইক্যংয়ে গুলিবিদ্ধ শিশু ও মাইন বিস্ফোরণে আহত যুবকের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে সাম্প্রতিক সহিংস ঘটনায় গুলিবিদ্ধ শিশু আফনান এবং মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের পক্ষে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষতিগ্রস্ত দুই পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গুলিবিদ্ধ শিশু আফনানের পরিবারকে ৫০ হাজার টাকা এবং মাইন বিস্ফোরণে আহত মো. হানিফের পরিবারকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় সংঘটিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট