1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ সিংগাইর উপজেলা কমান্ডের উদ্যোগে আলোচনা এবং দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

সিংগাইর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সফল
প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ই জানুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায়
সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের প্রতীক আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত ( সিঙ্গাইর- হরিরামপুর ২) আসনের এমপি পদপ্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান।
আলোচনা ও মাহফিলে সভাপতিত্ব করেন সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফতেজুর রহমান খান বিবেক,
দোয়া মাহফিল পবিত্র কোরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন এবং গীতা পাঠ করেন সাবেক অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র মালো।
আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা শওকত আলী,বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ আরো অনেকে।
আলোচনা সভায় বিএনপির মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান শান্ত, মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন আপনারা দেশ ও জনগণের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের প্রতিক হিসেবে আগামী দিনে করার কাজ করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ,এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।
জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন আপনারা দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী
তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে একত্রিত হয়ে কাজ করার জন্য আহ্বান করছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই আমরা মুক্তিযোদ্ধা ও জনতার ঐক্য চাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট