1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন শাইখুল হাদীস মুফতী আলী হাসান উসামা

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

মোঃ সামিউল ইসলাম,আশুলিয়া প্রতিনিধি:

 

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন প্রখ্যাত আলেম ও শাইখুল হাদীস আল্লামা মুফতী আলী হাসান উসামা।

‎গত শনিবার রাজধানীর মগবাজারস্থ জামায়াত কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলটিতে শামিল হন।

‎তার এই যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ইসলামী দাওয়াহ্ সেন্টারের চেয়ারম্যান মুফতি নুরুজ্জামান নোমানী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

‎দীর্ঘ প্রচেষ্টার ফসল বলে মুফতি নুরুজ্জামান নোমানী তার পোস্টে উল্লেখ করেন যে, এই যোগদানের প্রক্রিয়াটি হুট করে হয়নি। তিনি জানান, মুফতী আলী হাসান উসামাকে জামায়াতের পতাকাতলে আনার জন্য দীর্ঘ দুই বছর যাবত নিরলস মেহনত ও প্রচেষ্টা চালানো হয়েছে। আল্লাহ তায়ালা সেই প্রচেষ্টাকে কবুল করেছেন।

 

‎দোয়া ও প্রতিক্রিয়া ফেসবুক পোস্টে মুফতি নোমানী আরও লেখেন, “ভাইকে ইক্বামাতে দ্বীনের (দ্বীন প্রতিষ্ঠার) জন্য আল্লাহ তায়ালা কবুল করুন।” দেশের শীর্ষস্থানীয় একজন শাইখুল হাদীসের জামায়াতে ইসলামীতে যোগদানের ঘটনাটি দেশের ধর্মীয় ও রাজনৈতিক মহলে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। কওমি ঘরানার আলেমদের সাথে জামায়াতে ইসলামীর দূরত্ব কমিয়ে আনার ক্ষেত্রে এই যোগদানকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকে।

 

‎সংশ্লিষ্টরা মনে করছেন, মুফতী উসামার মতো ব্যক্তিত্বের অংশগ্রহণে দলটির সাংগঠনিক কর্মকাণ্ড এবং আলেম সমাজের সাথে তাদের সমন্বয় আরও সুদৃঢ় হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট