1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

দুমকিউপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে অন্তঃসত্ত্বা

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

 

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, বিয়ের প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ৬ মাসের অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে তার ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজার এলাকায়।ভুক্তভোগী আখিনুর আক্তার (১৮) ওই এলাকার দিনমজুর আজিম খানের মেয়ে।

 

অভিযুক্ত সাইফুল ইসলাম একই ইউনিয়নের বাসিন্দা ও আখিনুরের ফুফাতো ও মামাতো ভাই।পুলিশ জানায়, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

স্থানীয়দের ভাষ্য, আত্মীয়তার সুযোগে অভিযুক্ত নিয়মিত যাতায়াত করতেন এবং বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি প্রকাশ পায়। পরে অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেন।ভুক্তভোগী কিশোরী সন্তানের স্বীকৃতি ও বিয়ের দাবি জানালেও পরিবারটি অসচ্ছল হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট