1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

কুমিল্লার তিতাসে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও বিদেশি মদসহ আটক-৩

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

 

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লার তিতাস উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা, বিয়ার ও বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযানের সময় একজন পালিয়ে যান।

পুলিশ জানায়, শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রাম ও পার্শ্ববর্তী গৌরিপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে গোপালপুর গ্রামের একটি বসতবাড়ি থেকে ইয়াবা উদ্ধার করা হয়। একই সময়ে গৌরিপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে বিয়ারসহ আটক করা হয়। অভিযানের সময় খাইরুল মিয়া পালিয়ে যেতে সক্ষম হয় ।
অভিযানে মোট ৬০০ পিছ ইয়াবা, ২১০ ক্যান ভারতীয় বিয়ার, একটি বিদেশি মদের বোতল এবং মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে শাহপরান (২৭), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে সাইফুল ইসলাম (২৭) এবং গোপালপুর গ্রামের মো. নসু মিয়ার ছেলে মো. রবিউল (৩২) এদিকে কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন তিতাস আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল সোহানুরের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসাইন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে শনিবার রাতে মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ রবিবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট