1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গ্রিন সিটিতে অনুষ্ঠিত হলো ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

 

মোঃ আবুল কালাম আজাদ,নিজস্ব প্রতিবেদক:

 

​নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবোস্থ গ্রিন সিটিতে সম্প্রতি জামালুল কোরআন মাদরাসা কর্তৃক আয়োজিত ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মাহফিলটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের বিপুল সমাগমে মুখরিত ছিল।

​গতকাল বাদ আসর থেকে গভীর রাত পর্যন্ত চলা মাহফিলে আমন্ত্রিত ওলামা-এ-কেরাম এবং অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। বক্তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত মাওলানা কাইয়ুম ইসলামী অলিপুরী, মুফতি বদরুল আলম সিলেটি, মুফতি আব্দুল কাইয়ুম মাদানী (মুহতামিম, জামিয়া কওমিয়া আরাবিয়া তারাবো বিশ্বরোড) এবং মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম (যুগ্ন সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম মিয়া, সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, রূপগঞ্জ। মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব নূর মোহাম্মদ সাহেব, মুতাওয়াল্লী, গ্রিন সিটি বাইতুন নূর জামে মসজিদ। মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থারও ঘোষণা করা হয়। সার্বিক পরিবেশ অত্যন্ত ধর্মীয় ভাবগম্ভীর ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট