1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন বেলকুচিতে অনিয়ন্ত্রিত পার ঘেঁষে বলগেট চলাচলের জন্য যমুনা নদীর বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু।  ঢাকার শীর্ষ সন্ত্রাসী যশোরের টিটন গুলিতে নিহত।  কাজিপুরে ভিডব্লিউবি কর্মসূচির সেমিনার অনুষ্ঠিত চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে র‌্যাবের বিশেষ চেকপোস্ট: গাঁজাসহ নারী গ্রেফতার মানিকগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত,নবীন আইনজীবীকে সংবর্ধনা রামুতে ৩২ লাখ টাকা চুরি ও অপহরণ: নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি গ্রেফতার!

টেকনাফে নৌবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী বদাফুলা আটক, উদ্ধার ২টি বিদেশি পিস্তল

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি, কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় তার হেফাজত থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি চৌকস দল টেকনাফ উপজেলার একটি নির্দিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলাকে আটক করা হয়। সে মাদক কারবার, অস্ত্র পাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যা সে অবৈধভাবে নিজের হেফাজতে রেখেছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় ও সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সন্ত্রাস দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

 

আটক শীর্ষ সন্ত্রাসী বদাফুলাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট