1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

টেকনাফে রোহিঙ্গা টমটম চালকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগলা ইসেন্সের নামে অর্থ আদায়, কার্যক্রম না থাকায় ক্ষুব্ধ স্থানীয় চালকরা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি, কামরুল ইসলাম:

 

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) চালকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। ড্রাইভিং লাইসেন্স প্রদানের নামে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায় করা হলেও বাস্তবে কোনো কার্যকর লাইসেন্স কার্যক্রম না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় টমটম চালকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় টমটম চালানোর অনুমতি ও লাইসেন্স করে দেওয়ার আশ্বাস দিয়ে একটি প্রভাবশালী চক্র স্থানীয় চালকদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করছে। অথচ অর্থ দেওয়ার পরও চালকদের কোনো বৈধ কাগজপত্র সরবরাহ করা হয়নি। এতে অনেক চালক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নানা হয়রানির শিকার হচ্ছেন।

একাধিক স্থানীয় টমটম চালক অভিযোগ করে বলেন,
“লাইসেন্স করে দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। কিন্তু মাসের পর মাস পার হয়ে গেলেও কোনো লাইসেন্স দেওয়া হয়নি। এখন উল্টো আমাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।”

চালকদের আরও অভিযোগ, রোহিঙ্গা শরণার্থীরা অবৈধভাবে টমটম চালালেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় বেকার যুবকদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

একজন ক্ষুব্ধ চালক বলেন,
“আমরা এখানকার স্থায়ী বাসিন্দা হয়েও নানা বাধার মুখে পড়ছি। অথচ রোহিঙ্গারা অবাধে টমটম চালাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের প্রশ্ন—এই বৈষম্য কেন?”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফের সচেতন মহলের দাবি, অবিলম্বে অবৈধ অর্থ আদায় বন্ধ করে একটি স্বচ্ছ ও বৈধ লাইসেন্সিং ব্যবস্থা চালু করতে হবে। একই সঙ্গে স্থানীয় টমটম চালকদের অধিকার রক্ষায় প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট