1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

নওগাঁয় পরিবেশ বান্ধব চালকল প্রকল্পের সোলার পরিদর্শন চীনা প্রতিনিধি দলের

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নওগাঁয় পরিবেশবান্ধব চালকল প্রকল্পের সোলার কার্যক্রম পরিদর্শন করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় নওগাঁ সদর উপজেলার মারাদমোল্লা বাজারে পরিদর্শন করেন চীনা প্রতিনিধি ও ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের কর্মকর্তারা।

প্রকল্পটি বাস্তবায়ন করেছে জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম)। বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি গ্রামীণ এলাকায় চালকল ও কৃষিশিল্পে নতুন দিগন্ত উন্মোচন করছে। সম্প্রতি জেআরডিএম-এর বাস্তবায়নাধীন SMART প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের সোলার প্যানেল কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন- চীনের প্রতিনিধি সাইমুন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ডংজিন লংজারভিটি ইন্ডাস্ট্রি লিমিটেডের সেলস এক্সিকিউটিভ মোঃ ইয়াসিন আরাফাত।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি সোলার প্যানেলের মাধ্যমে চালকল (রাইস মিল) পরিচালনায় গ্রিন গ্রোথ বা পরিবেশবান্ধব প্রযুক্তি RECP এর ব্যবহার দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা প্রকল্পের কারিগরি দিক এবং এর স্থায়িত্ব নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সেখানে জেআরডিএম এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাইস মিল প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ বোরহান উদ্দিন, পরিবেশ ও আরইসিপি অফিসার বুলবুল হোসাইন, এসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মোঃ সামসাদ, শাখা ব্যবস্থাপক মোঃ মাসুদ রানা এবং প্রকল্পের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উল্লেখ্য, জেআরডিএম বাংলাদেশের উত্তরবঙ্গের গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত এই SMART প্রকল্পটি ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু সহিষ্ণু টেকসই প্রযুক্তি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট