1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধ বাবা–মাকে ঘরছাড়া ও নির্যাতন, পলাশবাড়ীতে একমাত্র ছেলে গ্রেপ্তারঃ ‎

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে


মোঃ সামিউল ইসলাম,পলাশবাড়ী প্রতিনিধি:

‎গাইবান্ধার পলাশবাড়ীর ৫নং মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে সম্পত্তির লোভে একমাত্র ছেলে ও পুত্রবধূর হাতে বার বার নির্যাতনের শিকার হচ্ছেন বৃদ্ধ মা বাবা।

‎দীর্ঘদিন ধরে চলা এই অমানবিক ঘটনায় গত ৭ জানুয়ারি নিজ বাড়িতেই নির্যাতিত হন ৭৫ বছর বয়সী মাহাবুব ইসলাম( দোলন) ও তার স্ত্রী ৭০ বছর বয়সী হাসনা বেগম।

‎ভুক্তভোগী দম্পতির অভিযোগ, একমাত্র কুলাঙ্গার সন্তান হাসানুর রহমান ও তার শিক্ষিকা স্ত্রী, সাঁতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা আক্তারের বিরুদ্ধে। সম্পত্তি লিখে নেওয়ার পর থেকেই বাবা–মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। নিয়মিত ভরণপোষণ বন্ধ করেন।এবং মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকেন।একাধিকবার ঘর থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে রাখার ঘটনাও ঘটেছে।

 

‎সর্বশেষ ৭ জানুয়ারি সকালে অসুস্থ বৃদ্ধ দম্পতি চিকিৎসার প্রয়োজনে পলাশবাড়ী পৌরশহরে ওষুধ কিনতে গেলে সেই সুযোগে পুত্রবধূ তাদের শয়নকক্ষে প্রবেশ করে লেপ, তোষক, কাঁথা, বালিশ ও কম্বলসহ ব্যবহৃত আসবাবপত্র ঘর থেকে বের করে পানিতে ভিজিয়ে রাখেন বলে অভিযোগ ওঠে।


‎ঘটনার খবর পেয়ে পলাশবাড়ীতে কর্মরত সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে যান এবং বিষয়টি উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ ও পলাশবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তায় বৃদ্ধ দম্পতিকে পুনরায় তাদের শয়নকক্ষে থাকার ব্যবস্থা করেন এবং সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেন।

‎স্থানীয়রা গণ্যমান্য ব্যক্তি গণ জানান, এর আগেও হাসনা বেগম পিতা–মাতার ভরণপোষণ আইনে গাইবান্ধা আদালতে মামলা করেছিলেন। সে সময় মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়। পরে উল্টো বাবা–মায়ের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা দায়ের করেন অভিযুক্ত ছেলে। প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের উদ্যোগে এর আগেও দুবার মুচলেকার মাধ্যমে বৃদ্ধ দম্পতিকে ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছিল।


‎এরই ধারাবাহিকতায় ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে বাবা–মায়ের করা মামলা নিষ্পত্তির জন্য জোরপূর্বক এভিডেভিটে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন হাসানুর রহমান। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পলাশবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান জানান, অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল বৃদ্ধ বাবা–মায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট