1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি: কামরুল ইসলাম।

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৪ ব্যাটালিয়নের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নের শিয়ালীপাড়া গ্রামের বাসিন্দা মো. নাসির উদ্দিনের ছেলে ওবাইদুল কাদের নয়ন (২৩)।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির একটি টহল দল উখিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ওই যুবককে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট