1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সাভারের তেঁতুলঝোড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

আলী রেজা রাজু : সাভারের তেতুলঝোড়া ইউনিয়নে ৫ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. রোকন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. রোকন জামালপুর জেলার ইসলামপুর থানার নন্দনের পাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত রোকন ও ভুক্তভোগী শিশুর পরিবার একই বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন। শিশুটি তাকে মামা বলে ডাকতো। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে শিশুটিকে নিজের কক্ষে নিয়ে যান এবং পরে বিছানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

এ সময় শিশুটির মা মেয়েকে খুঁজতে অভিযুক্তের কক্ষে প্রবেশ করলে তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানান, অভিযুক্তকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মানসিক সহায়তার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে আদালতে পাঠানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট