1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মানিকগঞ্জ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজ।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতর আয়োজনে বাৎসরিক বনভোজনের আয়োজন করেন জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি।

২৬শে জানুয়ারি ২০২৬ সোমবার সকাল ৯ টায় মানিকগঞ্জ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, নয়া ডিঙ্গি, কৌট্টায়,মানিকগঞ্জ জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয়।

সকাল ১০টায় মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষার মাঠে বনভোজনে অংশগ্রহণকারী সরকারি কর্মচারী সদস্যদের মধ্যে বিভিন্ন খেলার আয়োজনে ছিল,মেয়েদের বালিশ খেলা, পুরুষদের জন্য বাস্কেটবল, কৌতুক, গজল ,গান জাদু খেলা সহ আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইন্তাজ উদ্দিন ,সাবেক অধ্যক্ষ সরকারী দেবেন্দ্র কলেজ মানিকগঞ্জ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আবুল হোসেন সিকদার, আব্দুল খালেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি,মোহাম্মদ রাহেদুল ইসলাম (ধলা ভাই), আব্দুর রশিদ, মোঃ মুন্নাফ খান, ডাক্তার মুসলেম উদ্দিন, গিয়াস উদ্দিন ,সুভাষচন্দ্র সরকারসহ আরো অনেকে।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক বীর মুক্তিযোদ্ধা কোরমান আলী এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জা মোহাম্মদ আইয়ুব, সহকারি সম্পাদক,অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি মানিকগঞ্জ। বিকেল চারটায় সবার মাঝে পুরস্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট