1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আগুনে দগ্ধ জাবির দুই শিক্ষার্থীসহ চারজন, দুইজনের অবস্থা আশঙ্কাজনক

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীসহ মোট চারজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আশুলিয়ার ইসলামনগর এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—জাবির নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম রনি, আব্দুস সোবহান রায়, হাসিনুর ও রাহাত।

জানা যায়, ওই বাসায় দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য রনি তার সহপাঠী হাসিনুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। এ সময় বিরোধ চরমে উঠলে ছোট ভাই রায়হান আগে থেকেই ঘরে ছড়িয়ে রাখা পেট্রোলে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

জাকসুর কার্যকরী পরিষদের সদস্য মোহাম্মদ আলী চিশতি জানান, আগুন ও বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত চারজনই দগ্ধ হন। গুরুতর আহত রনি ও হাসিনুরকে তাৎক্ষণিকভাবে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। অন্য দুইজনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, দগ্ধ শিক্ষার্থী রনির পিঠ, হাত এবং একটি চোখ মারাত্মকভাবে পুড়ে গেছে।

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “চিকিৎসাধীন শিক্ষার্থী রনির শরীরের বড় একটি অংশ অগ্নিদগ্ধ হয়েছে। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম সিদ্দিক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দগ্ধ একজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে। সেখানে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

ঘটনার পর স্থানীয় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট