1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত পুলিশ সুপারের মতবিনিময়: অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় কেরানীগঞ্জে দুই হাজার রোজাদার নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানিকগঞ্জে গঙ্গা স্নান ও বারুণী মেলার বর্ণিল আয়োজন পটুয়াখালীর দুমকিতে নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করলেন- সড়ক ও সেতু মন্ত্রী অভিনেতা শামস সুমন চলে গেলেন না ফেরার দেশে নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১

বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও নির্বাচনী আলোচনা

  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

টেকনাফ প্রতিনিধি, কামরুল ইসলাম:

টেকনাফ উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিশিষ্ট সমাজসেবক আয়াজ উদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা বায়তুলমাল সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হোসাইন, হ্নীলা মৌলভীবাজার জমিরিয়া মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি জয়নাল আবেদীন জয়নু সাহেবসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় আগামীর জনসভা ও পথসভা পরিকল্পিতভাবে বাস্তবায়ন, সাংগঠনিক দুর্বলতা দূর করা এবং ভুলভ্রান্তি সংশোধনের মাধ্যমে শক্তিশালী আন্দোলন গড়ে তোলার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

 

এ উপলক্ষে দাড়িপাল্লা মার্কা ও ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী হুজুরের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আয়াজ উদ্দিনের নিজ বাসভবনে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ আনোয়ারী হুজুরকে সংসদে পাঠাতে সর্বাত্মক সহযোগিতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির অঙ্গীকার করেন।

সমাজসেবক আয়াজ উদ্দিন বলেন,
“দেশ, ইসলাম ও মানুষের কল্যাণে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সাক্ষাৎ ও আলোচনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে নির্বাচনী কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে উপস্থিত সবাই আশাবাদ ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট