1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন আমান উল্লাহ আমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

মো:নূরেআলমরায়হান ,কেরানীগঞ্জ(ঢাকা)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ নেতা, সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিপুল জনসমর্থনে নির্বাচিত হন তিনি। নির্বাচনে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আমান উল্লাহ আমান, যা তার জনপ্রিয়তার শক্ত ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর সংসদ ভবন কমপ্লেক্সে আয়োজিত নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তিনি শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিদের পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিএনপি’র মাননীয় চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী প্রতিনিধি তারেক রহমানের নেতৃত্বে নতুন সংসদ সদস্যরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বপূর্ণ কার্যক্রম শুরু করেন।

রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন আমান উল্লাহ আমান এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন। পঞ্চমবারের মতো সংসদে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় আইন প্রণয়ন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন কেরানীগঞ্জ ও ঢাকা-২ আসনের সাধারণ মানুষ।

এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নতি এবং নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন-এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা।

শপথ গ্রহণ শেষে আমান উল্লাহ আমান বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য ঢাকা-২ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব এবং এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট