1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

মোঃমামুন হোসেন,ঢাকা ব্যুরো প্রধান:

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আগামীকাল সকাল ১১ টায় জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রীতি অনুযায়ী শপথের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে জোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা সমন্বয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। স্মৃতিসৌধের বেদি ও আশপাশের এলাকা বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করবেন—এ রীতি অনুসরণ করেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “স্মৃতিসৌধের বেদি, লেক এলাকা, সবুজ চত্বর ও প্রবেশপথ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। রাষ্ট্রীয় এ গুরুত্বপূর্ণ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরো সৌধ প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে।”

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় তল্লাশি, নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবেশপথগুলোতে কঠোর তদারকি থাকবে এবং অনুষ্ঠান চলাকালে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান শেষ হলে পুনরায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। রাষ্ট্রীয় এ কর্মসূচিকে ঘিরে সাভারজুড়ে বিরাজ করছে বাড়তি নিরাপত্তা ও গুরুত্বের আবহ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট