1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আজ থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়, ‘Chief Adviser GOB (Head of the Government)’ নামের অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না। গত ১৮ মাসের সময়কালে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সমর্থন, সহযোগিতা ও সমালোচনাকে যাত্রাপথকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্যরাও শপথ নেন। প্রথমে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা, এরপর ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজটি গত ১৪ আগস্ট খোলা হয়। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা প্রায় ৪৪ লাখের বেশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট