1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম আটক চুয়াডাঙ্গায় ঘাস কাটতে গিয়ে নিখোঁজ গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার: ধর্ষণের পর হত্যার সন্দেহ *মাদক তৈরির ২৫কেজি কাঁচামাল সহ যশোরে এক তরুণী গ্রেফতার*। হোয়াইক্যংয়ের কুতুবদিয়ায় মসজিদ কমিটির নতুন কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে ২৩১.৮১ গ্রাম স্বর্ণসহ আটক ১ ৫০০ টাকা না পেয়ে ভাবিকে হত্যা, দেবর গ্রেফতার গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা।

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

মোহাম্মদ শাহিন মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের কৃতি সন্তান সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খান রিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী নিযুক্ত হওয়ায় মানিকগঞ্জ জেলায় আনন্দের জোয়ার বইছে।

গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ ইং বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-সাটুরিয়া-৩ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক শিল্পমন্ত্রী মরহুম হারুন অর রশিদ খানের সুযোগ্য কন্যা চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিল্পপতি মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সংসদ সদস্য মানিকগঞ্জের কৃতি সন্তান আফরোজা খানম রিতা বিপুল ভোটে বিজয় অর্জনের পর আজ ১৭ই‌ ফেব্রুয়ারি মঙ্গলবার সংসদ ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় মন্ত্রিত্ব লাভ করেছেন। আফরোজা খানম রিতা ১,৬৭,৩৪৫ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌ: সাঈদ নুর পেয়েছেন ৬৪,২৪২ ভোট ।

তাঁর এই সাফল্যে মানিকগঞ্জ জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। আফরোজা খানম রিতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিত্ব পাওয়ার খবরের পর পরই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি’র নেতাকর্মীসহ সাধারণ জনসাধারণ।

বিএনপি’র জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি বিরাট বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট