
মোহাম্মদ শাহিন মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
সর্বাধিক প্রচারিত দৈনিক দেশ প্রতিদিনের ১৬ বৎসর পদার্পণ উৎসব উপলক্ষে গুণীজনদের সম্মাননা, প্রশিক্ষণ, সাংবাদিক সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করা।
মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ি প্রাঙ্গণে দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন পরিবার, নতুন বাংলাদেশ প্রেসক্লাব লিমিটেড ও সকল কর্মরত সাংবাদিকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয় মিলন মেলা।
এই উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিবুল খান, প্রধান উপদেষ্টা দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মো: আলাউদ্দিন রায়হান সত্তাঅধিকারী, সম্পাদক ও প্রকাশক দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জুবায়ের হোসেন এলএলবি, ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন, সঞ্চালনায় ছিলেন
তাজরুবা করিম, প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও দৈনিক দেশ প্রতিদিন ও ডিডিপি টেলিভিশন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন, সাংবাদিক,মির্জা তানজিনা ইয়াসমিন, সাংবাদিক মোঃ মজিবুর রহমান, মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বীর পুত্র আবদুল কাদের, বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হারুনুর আর রশিদ, সহ-সাধারণ সম্পাদক বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, দপ্তর সম্পাদক মোঃ জাকির হোসেন, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সুমন,(দেশ প্রতিদিন), মোহাম্মদ জাহাঙ্গীর,
মোঃ রবিনসহ বিভিন্ন জেলা হইতে সাংবাদিকবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুপুরে আপ্যায়নের পর সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেনসহ গুণীজনদের সম্মাননা প্রদান করা হয় । পরে উপস্থিত সকলের মধ্যে লটারির পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে দেশের জন্য এবং সকলের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়াও মোনাজাত করা হয়।