1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ভুয়া কোম্পানির ফাঁদে নিঃস্ব বিনিয়োগকারীরা ধামরাইয়ে সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে পোস্ট শেয়ার করায় সাংবাদিককে ছাত্রলীগের হুমকির অভিযোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকসুর উদ্যোগে আঞ্চলিক বিতর্কের আয়োজন গভীর শ্রদ্ধার সাথে মানিকগঞ্জে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত । নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে- এমপি সালাউদ্দিন বাবু সাভারে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প-অর্পণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকসুর উদ্যোগে আঞ্চলিক বিতর্কের আয়োজন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক,জাবি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “মায়ের ভাষা, মাটির ভাষা আঞ্চলিকতা মানেই সংকীর্ণতা নয়” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)’র উদ্যোগে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পাদদেশে অনুষ্ঠিত হয় এ আয়োজন। বিতর্কিকের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ও বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন।

আয়োজিত এ বিতর্কের “মায়ের ভাষায় বলি, ‘আমার দেশে আমি সেরা’” প্রস্তাব নির্ধারণ করা হয়। বিতর্কে ফাতেমা তুজ জোহরা বৈশাখী, সাদাত ইবনে ইসলাম , জান্নাতুন নাঈম, লামিশা জাহান , জান্নাতুল মাওয়া শ্যামন্তী, নৈতিক মজুমদার এবং আশরাফুন নাহার যুথি অংশ নেন।

অনুষ্ঠানে স্পিকার হিসেবে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন রুনু। ডেপুটি স্পিকার হিসেবে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম বলেন, “আঞ্চলিক ভাষা বিতর্কের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশের আঞ্চলিক ভাষার গুরুত্ব ও সৌন্দর্য তুলে ধরা। আমাদের জাতির ভিন্ন ভিন্ন অঞ্চলের ভাষাগুলো একত্রে আমাদের ভাষার বৈচিত্র্য সৃষ্টি করে, যা দেশের সাংস্কৃতিক সমৃদ্ধির অংশ। কোরআনে আল্লাহ মানবের ভাষার সৃষ্টির ও বর্ণের বৈচিত্র্যকে সুন্দরভাবে বর্ননা করেছেন।”

“আঞ্চলিক ভাষার প্রতি এই শ্রদ্ধা ও সম্মান মানুষের মধ্যে বাড়বে এবং এটি মাতৃভাষার মূল্যবোধকে আরও দৃঢ় করবে। পাশাপাশি, বিভিন্ন ভাষার চর্চা মানুষের মধ্যে সম্প্রীতি ও সংহতির শক্তি বৃদ্ধি করবে” বলে আশা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট