1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাভারে ভুয়া কোম্পানির ফাঁদে নিঃস্ব বিনিয়োগকারীরা ধামরাইয়ে সাংবাদিকের বসতবাড়িতে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে পোস্ট শেয়ার করায় সাংবাদিককে ছাত্রলীগের হুমকির অভিযোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও আইসিটি ল্যাব উদ্বোধন অনুষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাকসুর উদ্যোগে আঞ্চলিক বিতর্কের আয়োজন গভীর শ্রদ্ধার সাথে মানিকগঞ্জে মহান ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত । নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা আটক যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের তথ্য দিন, পরিচয় গোপন রাখা হবে- এমপি সালাউদ্দিন বাবু সাভারে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্প-অর্পণ

যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

মোঃ নূরেআলম রায়হান,নিজস্ব সংবাদদাতা:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহিদ মিনারে পালিত হলো ২১ ফেব্রুয়ারি ২০২৬ শনিবারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসা অতিথিদের স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ ডঃ নিয়াজ আহম্মেদ খান সহ বিশ্ব বিদ্যালয়ে শিক্ষার্থীরা। সর্বপ্রথম শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিন চুপ্পু ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১২:০১ মিনিট । এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রী ও সংবাদ সদস্য বৃন্দ। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে উপাচার্য অধ্যাপক মো : ড: নিয়াজ আহম্মেদ খান ও -এর নেতৃত্বে সিনেট, সদস্যসহ বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিসহ অন্যান্য সমিতি এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে প্রভোস্টের নেতৃত্বে ছাত্র-ছাত্রী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিশ্ববিদ্যালয়ের কর্মসূচীর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকাল ৬টা ৩০মিনিটে উপাচার্য এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অফিসার ও কর্মচারীবৃন্দের একটি প্রভাতফেরি বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করে। সেখানে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করা হয়। পরে প্রভাতফেরি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও রাষ্ট্রীয় গুরুত্তপূর্ণ ব্যক্তি সাধারণ জনগণের দলে দলে বিভিন্ন ব্যানার ও ফুলের ত্বোরা দিয়ে শহিদ বেধিতে শ্রদ্ধা নিবেদন করেন। লক্ষ লক্ষ লোকের পদচায় মুখরিত হয়ে উঠে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর।

শহিদের এ আত্মাত্যাগ জাতি যুগে যুগে হৃদয়ে লালন করে এবং প্রতিবছর এ দিনটি কে উদযাপন করে এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট