1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রমজীবী মানুষের জন্য এনসিপির মাসব্যাপী ইফতার কর্মসূচি নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হলেন মোহাম্মদ আলী হোসেন ফকির ধামরাইয়ে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত দুর্নীতি এখন ঈদের বকশিশে মতো স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে: গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জে, আটি বাজারে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ০৫ ব্যাবসায়ীকে জরিমানা শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগমকে দোকান ঘর প্রদান। নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছের সাথে ফুলছড়ি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কার ও সিএনজি সংঘর্ষে হতাহত পবিত্র মাহে রমজান উপলক্ষে মুস্তাফিজুর রহমান প্রকাশ রুহুল আমিন–এর শুভেচ্ছা আদিতমারীতে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে কার ও সিএনজি সংঘর্ষে হতাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,কামরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফ উপজেলার কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে কার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (আজ) সকালে টেকনাফ অংশে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই কয়েকজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠায়। হতাহতদের অধিকাংশই টেকনাফের সাবরাং ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে অতিরিক্ত গতি ও বেপরোয়া গাড়ি চালনাকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট