1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​অ্যালবাট্রস স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ক্যাম্পেইনঅনুষ্ঠিত কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অটো চালকদের অবরোধ নওগাঁয় ডিবির পৃথক অভিযানে আটক-২ কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নিশাদ, সাধারণ সম্পাদক নওশাদ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড়িয়ে লাশ হয়ে ফিরল লিটন সৌদি আরবে ক্রমেই বাড়ছে বাংলাদেশী অবৈধ প্রবাসী কারন উদঘাটন আশুলিয়ায় ২ দিনের ব্যবধানে আবারো ডাকাতি  পলাশবাড়ীতে শর্টসার্কিটে দোকান পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নিবার্হী অফিসার শেখ জাবের আহমেদ। বাগেরহাটে স্বাস্থ্য অধিকার ফোরামের বার্ষিক পরিকল্পনা সভা অনুষ্ঠিত রামপালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সম্পন্নবালিকায় আদাঘাট ও বালকে কুমলাই একাদশ চ্যাম্পিয়ন

ভর্তুকি মূল্যে নিত্যপণ্য পেয়ে স্বস্তিতে নিম্নআয়ের মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

রাতুল আহম্মেদ,গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)।

আজ মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের সামনে ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্স ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করে।

পবিত্র রমজান উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচির অংশ হিসেবে টিসিবি সাশ্রয়ী দামে ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করছে।

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি ছোলা, এক কেজি চিনি এবং আধা কেজি খেজুর কিনতে পারছেন। এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুরের দাম ১৬০ টাকা।

হরিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল করিম শেখ বলেন, “বাজারের তুলনায় এখানে অনেক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে। আমি দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর নিয়েছি। সব মিলিয়ে ৫৯০ টাকা খরচ হয়েছে। এতে আমাদের পরিবারের বেশ সাশ্রয় হচ্ছে।”

ডিলার মেসার্স জায়েদ ট্রেডার্সের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আজকে আমরা ৪০০ পরিবারের মাঝে নির্ধারিত দামে এবং সুষ্ঠু ব্যবস্থাপনায় পণ্য বিক্রি করছি। যাতে প্রকৃত নিম্নআয়ের মানুষরা উপকৃত হন, সেজন্য পরিচয় যাচাই করে পণ্য দেওয়া হচ্ছে। রমজান মাসজুড়ে মানুষের চাহিদা বেশি থাকায় আমরা যথাসম্ভব সুশৃঙ্খল পরিবেশে ট্রাক সেল কার্যক্রম পরিচালনার চেষ্টা করছি।

স্থানীয়রা জানান, নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির এ উদ্যোগ স্বস্তির বার্তা নিয়ে এসেছে। তারা নিয়মিতভাবে এমন কার্যক্রম চালু রাখার দাবি জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১২ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে টিসিবির ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট