1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ১৭০ বোতল অ্যালকোহলসহ গ্রেফতার ২

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ নাঈম উদ্দীন,স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:

 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী এক সফল অভিযানে ১৭০ বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ১১:১৫ মিনিটের দিকে উপজেলার বেতবাড়ীয়া গ্রামের বানকের মাঠ সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের কঠোর দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।

এরই অংশ হিসেবে আলমডাঙ্গা থানার অন্তর্গত মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গত রাতে বিশেষ টহল দিচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ০৭ নং জেহালা ইউনিয়নের বেতবাড়ীয়া এলাকায় মাদকের একটি বড় চালান হাতবদল হতে যাচ্ছে।

তথ্যের ভিত্তিতে পুলিশ বেতবাড়ীয়া বানকের মাঠের একটি পুকুরের পূর্ব পাড়ে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ১৭০ (একশত সত্তর) বোতল হোমিওপ্যাথিক মেডিসিন অ্যালকোহল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মোঃ আব্দুল মজিদ (৫৮), পিতা- মৃত বদর উদ্দিন মন্ডল, সাং- বেতবাড়ীয়া।

২. মোঃ ফেলু মন্ডল (৪০), পিতা- মৃত ইয়াছ উদ্দিন মন্ডল, সাং- কুটিপাইকপাড়া।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ অ্যালকোহল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করতে এই ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট