1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ৬৪ বিজিবির মানবিক উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে পণ্য উৎপাদন করায় এক ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে অপহৃত ১ বাংলাদেশীসহ ৬ জন উদ্ধার, মায়ানমার মুদ্রাসহ নারী পাচারকারী গ্রেফতার রামুতে র‌্যাবের পৃথক অভিযানে ৩২ হাজার ইয়াবা ও সিএনজিসহ গ্রেফতার ৩ পূবাইল বাজার স্কুলের সামনে পশুর হাট বসানোর প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের মানববন্ধন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির অনুমোদন বালাসী ঘাটে ঝড়ে ভিজিএফের চালবোঝাই নৌকাডুবি, নদীতে তলিয়ে গেল ৪৬৭ বস্তা চাল ফুলছড়িতে মাদকাসক্ত যুবকের হামলায় ফুফু নিহত, মা ও চাচি আশঙ্কাজনক বাংলাদেশ আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বিকৃত ও কুরুচিপূর্ণ পোস্ট: টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ——- এমপি নূরুল ইসলাম বুলবুল

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঘুষ, দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধের নির্দেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১২টায় তিনি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন।

এ সময় তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে এমপি বুলবুল বলেন, পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সেবা। তাই সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পাসপোর্ট সেবায় কোনো ধরনের ঘুষ, দুর্নীতি, অনিয়ম বা দালালচক্রের তৎপরতা বরদাশত করা হবে না।

জনগণকে দ্রুত ও স্বচ্ছ সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর জামায়াতের সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম রবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট