
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় আম গাছের সাথে হেলান দেওয়া অবস্থায় নয়ন কুমার (২৪) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে আজ মঙ্গলবার ১০ মার্চ সন্ধায় নওগাঁর বদলগাছী থানা পুলিশ বদলগাছী উপজেলার চকবেনী গ্রাম থেকে ময়না তদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করেন।
নিহত নয়ন কুমার হলেন নওগাঁর ধামুরহাট উপজেলার ইনশিরা গ্রামের মৃত প্রদিপ কুমার মন্ডলের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন। স্থানিয় সুত্র জানায়, মঙ্গলবার বিকেল সারে ৪ টারদিকে চকবেনী গ্রামের আদিবাসী পাড়া শ্মশান ঘাটে আম গাছের গোড়ালীতে হেলান দেওয়া অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ বশে অজিত (৩১) নামে এক ব্যাক্তি কাছে এগিয়ে গিয়ে ডাকা-ডাকি করেও কোন সারা শব্দ না পেয়ে ঘটনাটি স্থানিয়দের জানালে স্থানিয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনাটি ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে লোকজন ভীড় জমান।
এরপর থানা পুলিশকে জানালে খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য ঘটনাস্থল থেকে সন্ধায় মৃতদেহ উদ্ধার করেন পুলিশ। মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রিপোর্ট অন্তে ময়না তদন্তের জন্য মুতদেহ উদ্ধার করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মুত্যুর সঠিক কারন জানাযাবে বলেও জানান তিনি।