1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ৭ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে ১৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ একই পরিবারের ৪ জন আটক অসুস্থ মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো : রাষ্ট্রপতি যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান।

বিদেশি পিস্তলসহ ২ জন আটক, কেরানীগঞ্জে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মো: নূরেআলম রায়হান :কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার কেরানীগঞ্জে তিনটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও বার রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।  গ্রেপ্তার দুজন হলেন-  কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চরকাওনা এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ ফাহাদুল ইসলাম একলাস (৩১) ও বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভাটখালি গ্রামের মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন হাওলাদার (৪২)।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জেলা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ তরিকুল ইসলাম কেরানীগঞ্জের কদমতলী ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এবং অস্ত্র জব্দ করা হয়। এঘটনায় মূলহোতা কালা জরিফ
পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের একটি টহলদল ওই এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে পলাতক আসামি মোঃ জারিফ মিয়া ওরপে কালা জারিফের (৪৩) হাসনাবাদ সুপার মার্কেটের বিশিষ্ট বিল্ডিংয়ের ২য় তলায় তল্লাশি চালিয়ে, একটি ৯ এমএম, দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল, প্রতিটি পিস্তলের একটি করে ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসময় ৯ এমএম পিস্তলের একটি গুলি ও ক্যালিবার পিস্তলের ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও অবৈধ অস্ত্র বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছিল। ঢাকা জেলায় অবৈধ অস্ত্র, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে পুলিশ কাজ করছে। এঘটনায় পলাতক আসামির কালা জরিপের নামে বিভিন্ন ধারায় ৮টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট