
মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
আজ ৯ মার্চ সোমবার ২০২৬,বিকেলে
মানিকগঞ্জ জেলা, ঘিওর উপজেলা,ঘিওর বাসস্ট্যান্ড উপজেলা দলীয় কার্যালয়ের সামনে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পরযায়ের কয়েকশ নেতাকর্মী ও সাধারন জনতা এই ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের গুরুত্ব এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”
আলোচনা শেষে দেশ, জাতি এবং দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
উক্ত ইফতার মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শওকত আলী যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় কমিটির নেতৃবৃন্দ।
উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।