1. news@digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ : দৈনিক দিগন্ত সংবাদ
  2. info@www.digantasangbad.online : দৈনিক দিগন্ত সংবাদ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রায় এবারো ভোগান্তি বাড়াবে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিলো : রাষ্ট্রপতি যশোরের চৌগাছায় মাদক সম্রাট ইসমাইল হোসেনের ডেরাই সন্ধ্যা নামলেই বসে মাদক ও জুয়ার আসর। মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন পানছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়ন পরিষদে ভি ডব্লিউ বি চাউল বিতরণ চুয়াডাঙ্গা বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার অভিযানে পাঁচ প্রতিস্ঠানকে ১ লাখ ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান। খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ সাবেক মরহুম নুরুল ইসলাম মেম্বারের পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। যশোরে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর চৌগাছা থেকে জীবিত উদ্ধার

মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ​বাস-মোটরসাইকেল সংঘর্ষ: একজন নিহত, অপর একজন হাসপাতালে লড়ছেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি.

মানিকগঞ্জ জেলা, শিবালয় উপজেলা, মহাদেবপুর ইউনিয়ন, ঢাকা আরিচা মহাসড়ক বরংগাইলে বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
দুঘটনায় নিহতের স্ত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ ​বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬, বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরংগাইল ওভারব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘ডিডি পরিবহন’-এর একটি দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার সাথে থাকা স্ত্রী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত নারীকে উদ্ধার করে মানিকগঞ্জ গিলিন্ডো মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

​ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,ও যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট